মালদা

জালালপুর এলাকায় আইনজীবীর বাড়িতে ডাকাতির কান্ডে উদ্ধার নগদ ৩৮ হাজার টাকা ও আগ্নেয়াস্ত্র

কালিয়াচকের জালালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতির ঘটনায় ধৃত দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার করা হল নগদ কিছু টাকা এবং আগ্নেয়াস্ত্র। 

            উল্লেখ্য, চলতি মাসের গত ৮ তারিখ রাতে কালিয়াচক থানার জালালপুর এলাকার বাসিন্দা পেশায় আইনজীবী নেহারুল ইসলাম চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। নগদ ৩ লক্ষ টাকা এবং ৩০ থেকে ৩৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুস্কৃতিরা। ঘটনায় তদন্তে নামে কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্তে মালদায় আসেন সি আই ডি অফিসাররা। শেষমেশ ঘটনায় যুক্ত সাফিউল সেখ এবং আমির সয়েল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়। জানা যায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবার ধৃতদের বাড়ি থেকে নগদ ৩৮ হাজার টাকা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। হেফাজত শেষে শুক্রবার আবার ধৃত দুইজনকে মালদা জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।